স্থানীয় সংবাদ

নগরীর বৈকালিতে বন্ধু’র অফিস স্টাফসহ তার মা নির্যাতনে শিকার

# হামলাকারীদের হুংকার “আমরা বিএনপি করি মামলা করলে কিছু হবে না।”

স্টাফ রিপোর্টার ঃ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার বন্ধু খুলনার অফিসের স্টাফসহ তার মা নির্যাতনে শিকার হয়েছে। দুর্বৃত্তরা তাদের বাড়ির গেটসহ আসবাবপত্র ভাংচুর করেছে। আহতরা হলেন নগরীর বৈকালী এলাকার বাসিন্দা বন্ধু’র স্টাফ ইয়াসিন শেখ আলভী (২৩) ও তার মা রোজি ইসলাম (৫০)। রবিবার রাত ১১টার দিকে নগরীর বৈকালী বাজার মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলভি জানান, তিনি রাত ১০টার দিকে বৈকালী বাজার থেকে বাসায় ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে এলাকার কিশোর গ্যাং সদস্য মিশ্র ও তার লোকজন তাকে দেখে বাজে মন্তব্য করে। আলভি এ সময় কোন কথার উত্তর না দিয়ে নিরবে বাসায় ফিরে গিয়ে তার স্কুল পড়–য়া ছোট ভাইকে বিষয়টা বলেন। এ সময় তার ছোট ভাই বখাটে এক যু¦বককে ‘তার ভাই আলভিকে দেখে ওরা কেন বাজে মন্তব্য করলো’-এই বলে মোবাইলে রিং করে। উত্তরে উল্টো আরো বাজে মন্তব্য করবে বলে হুমকি দেয়। পরে কিশোর গ্যাংয়ের সদস্যরা আলভিদের বাড়ি এসে চেঁচামেচি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে তারা দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার ঘন্টা খানেক পর কিশোর গ্যাং-এর ১৫/২০ জনের একটি গ্রুপ তাদের বাড়িতে চড়াও হয়। তারা ডাক চিৎকার করে এবং বাড়ির গেট খুলতে বলে। গেট না খোলায় তারা আলভির বাড়ির গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলভিকে মারধর করে। তার মা রোজি ইসলাম ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে আহত করে। পরে ভিকটিম পরিবারের অভিভাবক ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসলে দুর্বৃত্তরা তাদের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। যাওয়ার সময় তারা বলে যায়, “আমরা বিএনপি করি মামলা করলে কিছু হবে না।” বন্ধুর সিনিয়র স্টাফ জাহিদ বলেন, আলভি হিজড়া নয় তবে সে মেয়েলী স্বভাবের। হাটার সময় সে পুরুষের মত না হেটে নারীর মত হাটে। সে জন্য দীর্ঘ দিন ওই এলাকার বখাটেরা তাকে দেখলে নানা বাজে মন্তব্য করে। বিষয়টি আলভি একাধিকবার তাকে বলেছে বলে তিনি জানান। তিনি বলেন, সমাজে মানুষের স্বাধীনভাবে মর্যাদার সাথে চলাফেরার অধিকার রয়েছে। কিন্তু কোন গোষ্ঠী তাতে বাধা দিতে পারে না। এ ঘটনায় তিনি নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। ভিকটিম রোজী বলেন,তাদের পাশ্ববর্তী একটি জমি নিয়ে সমস্যা রয়েছে। সেই জমির ব্যাপারে একপক্ষকে সমর্থন করায় দুর্বৃত্তচক্রটি তাদের ওপর ক্ষুব্দ। তারই ধারাবাহিকতায় এন হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় তারা খালিশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে তিনি জানান। খালিশপুর থানার ওসি বলেন,“ আমি খুলনার বাইরে ছিলাম। এ জন্য বিষয়টি জানি না। আমি জেনে আপনাকে জানাচ্ছি।”
খালিশপুর থানা বিএনপি সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু বলেন, “বিষয়টি আমি জানি না। দল কাউকে নির্যাতন করার অধিকার দেয়নি। যারা দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করবে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button