জাতীয় সংবাদ

আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত: হাসনাত আবদুল্লাহ

প্রবাহ রিপোার্ট : কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সাথে আপসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত। গতকাল শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দেবিদ্বারের অনেক বড় বড় নেতা এতদিন মাদক স¤্রাটদের কাছ থেকে চাঁদা বাণিজ্য করতো। এই সুযোগ আর কাউকে দেয়া হবে না। আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত। আপনাদের সন্তানদের জন্য একটি নিরাপদ দেবিদ্বার গড়তে শাপলা কলি প্রতীককে বিজয়ী করবেন। তিনি বলেন, এখন আমাদের সবার হাতে যে মোবাইল আছে এবং আমরা বিভিন্ন সংবাদ প্রচার করছি, এটাকে বলা হয় সিটিজেন জার্নালিজম। মানুষ এখন আর মিডিয়ার খবর বিশ^াস করে না। এই মিডিয়ার অনাস্থার দায়বার মিডিয়ারই বলে মন্তব্য করেন তিনি। হাসনাত সমাবেশে উপস্থিত নারী ভোটারদের বলেন, আমি আপনাদের ছেলে। নির্বাচনে দাঁড়িয়েছি, আপনারা আমার জন্য কাজ করবেন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মো: মজিবুর রহমান, মো: মোফাজ্জাল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ছিদ্দিকুর রহমান ও হাফেজ মাওলানা সালমান হোসাইন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button