জাতীয় সংবাদ

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ১ লাখ সাড়ে ৩৪ হাজার পোস্টাল ব্যালট

প্রবাহ রিপোর্ট : দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে ১ লাখ ৩৪ হাজার ৫৩৪ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার। ব্যালট পেপার গ্রহণ করেছেন ৫ লাখ ২৬ হাজার ৮ জন ভোটার। ভোট দিয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন। সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২টি ব্যালট পেপার। বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট পেপার। রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট পেপার। অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধকারীদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট পেপার। ব্যালট পেপার গ্রহণ করেছেন ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন। ভোট দিয়েছেন ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোটার। ভোট দিয়ে পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ২৭ হাজার ৩৬৭ জনের ব্যালট পেপার। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার। দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদিদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে ইসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button