স্থানীয় সংবাদ

সকলের সমন্বিত উদ্যোগেই কেবল ডেঙ্গুর মতো রোগ সফলভাবে প্রতিরোধ করা সম্ভব : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি

# ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল খুলনায় মতবিনিময় ও মশক নিধন অভিযান #

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসা নিলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজের চারপাশ পরিষ্কার রাখা এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি টাঙানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, সকলের সমন্বিত উদ্যোগেই কেবল ডেঙ্গুর মতো রোগ সফলভাবে প্রতিরোধ করা সম্ভব। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল খুলনার বিভিন্ন ওয়ার্ড পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং মশার উপদ্রব রোধে হাসপাতালের ড্রেন ও আশপাশে স্প্রে করা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এর আগে তিনি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটি পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল খুলনা ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনাকালে এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এমপি হাসপাতালের রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যাপারে অত্যন্ত সতর্কতা এবং আন্তরিক হওয়ার আহবান জানান।
পরে তিনি হাসপাতাল প্রাঙ্গণ এবং পার্শ্ববর্তী এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময়ে তার সঙ্গে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানত আলী হাওলাদার, ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী বেলালুজ্জামান, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনির হোসেন লিটন, ২৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাব্বির তরফদার, ছাত্রশিবির নেতা তারেক রহমান, জামায়াত নেতা ফিরোজ আহমেদ, গাজী মইনুদ্দিন, শহিদুল ইসলাম উজ্জ্বল, শাহাদাত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, খুলনা শহরে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব মহামারি আকার ধারন করেছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। বাসা বাড়ির আঙিনা এবং ছাদে যাতে ময়লা পানি জমতে না পারে সেদিকে সবাইকে খেয়াল করতে হবে এবং চারপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে একটি সুস্থ সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য ফেলা এবং ড্রেনে ময়লা-আবর্জনা নিক্ষেপের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তারেও ভূমিকা রাখছে। তাই নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button