স্থানীয় সংবাদ

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক সৃষ্টির কোন সুযোগ নেই -আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

তথ্য বিবরণী ঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক সৃষ্টির কোন সুযোগ নেই। এটি নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এ সংশোধনী এনেছি বৃদ্ধ বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য। মন্ত্রী শনিবার বিকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ আইনকে অনেকেই বলছেন হেবা আইনের লঙ্গন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি এ আইন তা নয়। আমরা ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী এনেছি। সেই সংশোধনী অধ্যায়ে স্পষ্ট ভাবে বলা আছে হেবা কিংবা অন্য যে কোন ধর্মের হস্তান্তর আইন এই সংশোধনী দ্বারা বাধাঁগ্রস্ত হবে না। এই অংশটুকু বিতর্ক সৃষ্টিকারীরা পড়ছেন না, তারা না পড়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আমরা বিনয়ের সাথে বলবো আইনটা পড়–ন। তিনি আরও বলেন, আমরা ইসলামি, হিন্দু কিংবা অন্য কোন ধর্মীয় আইনে হাত দেইনি এবং দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। আমরা যা করছি মানুষের কল্যাণের জন্য করছি। গোটা বিশে^র এই সংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করেছি। মালয়েশিয়া, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশে এমন জনকল্যাণ আইন চালু আছে। আমরা বিশ^াস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কর্মসূচিকে সামনে নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে সক্ষম হবো। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। ২২ হাজারের অধিক চাকরি প্রত্যাশী মেলায় অংশ নেন। সেখান থেকে এক হাজার ১১৫ জনকে স্পট থেকে চাকরি প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button