জাতীয় সংবাদ

সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে “হ্যাঁ” তে দিতে হবে

# খুলনায় সুজনের জনতার মুখোমুখি অনুষ্ঠানে বক্তারা #

স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত খুলনার হাদিস পার্কে বৃহস্পতিবার সকালে খুলনা ২নং আসনের প্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করে সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের প্রার্থী এড. জাহাঙ্গীর হোসেন হেলাল। পরিচালনায় ছিলেন সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। সার্বিক দায়িত্বে ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সুজন মহানগর কমিটির সদস্য এসকেএম তাছাদুজ্জামান, এস এম সোহরাব হোসেন, এড. আরিফা খাতুন. আলমগীর হোসেন, ইরাক আলী, নুরুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, খুলনা উন্নয়নে তারা একসাথে কাজ করবে। প্রয়েজনে তারা নির্বাচনের আগে ওয়ার্ডে ওয়ার্ডে একই মঞ্চে বসে নির্বাচনী প্রচারণা চালাবেন। শুধু ওয়াদা নয় তারা যত টুকু বাস্তবায়ন করতে পারবেন তাই ওয়াদা দেবেন। রাজনীতি অঙ্গণে তারা নতুন সাংস্কৃতি চালু করতে চান। যা কথা তা নির্বাচন পরবর্তী বাস্তবায়নের জন্য চেষ্টা করা। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে তাদের চেষ্টার কোন কমতি নেই। বিএনপি-জামায়াত মিলে ঐক্যবদ্ধভাবে তা চেষ্টা করে চলেছেন। কারণ তারা দু’ জনই জুলাই আন্দোলনে অংশীদার ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে কারোর অবদান কম নয়। আমরা চাই জুলাই স্প্রীটকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমারা বদ্ধ পরিকর। কাউকে পিছনে ফেলে নয় সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। একই সাথে গণভোটে হ্যাঁ তে ভোট দেয়ার আহ্বান জানান। শিল্পনগরী খুলনাকে পূর্ণজীবিত করতে সাবাইকে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button