জাতীয় সংবাদ

করাচি কনস্যুলেটে বিক্ষোভকে কেন্দ্র করে গুলি চালিয়েছে মার্কিন সেনারা : নিহত ১০

প্রবাহ রিপোর্ট ঃ পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ চলাকালে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সংস্থাটির প্রতিবেদনে দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মেরিনরা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুঁড়েছিল। তবে তা স্পষ্ট নয় যে, ওই গুলি কারো উপর আঘাত করেছে বা হত্যা করেছে কিনা। এছাড়া নিশ্চিত নয় যে, কনস্যুলেট রক্ষাকারী অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা, স্থানীয় পুলিশ বা প্রাইভেট নিরাপত্তা সংস্থার সদস্যরাও গুলি ছুড়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নয়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button