স্থানীয় সংবাদ

সালথায় কলেজের গার্ডরুম থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের সালথায় আনুমানিক ১৪-১৫ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মূল ফটকের গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, খবর পেয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নগরকান্দা সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কিশোরটির পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪-৫ দিন ধরে কিশোরটিকে বিভাগদী গ্রামের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। সে বাক্প্রতিবন্ধী হওয়ায় নানা চেষ্টা সত্ত্বেও স্থানীয়রা তার নাম-পরিচয় জানতে পারেননি। বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কিশোরটির নাম-পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button