জাতীয় সংবাদ

অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবাহ রিপোর্টঃ রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তার ছবি সম্বলিত ব্যানার দেখে তা এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন। তৎক্ষণাৎ সেটা সরানো হয়। রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিজ্ঞাপনও দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।”কয়েকদিন আগে বিজয় সরণির সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে অভিনন্দন জানিয়ে এমন একটি বিলবোর্ড অপসারণের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছিলেন বলে জানান রুমন। এর মঙ্গলবার প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button