গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দু’ সন্তানের জননীর অনশন ঃ পালিয়েছে প্রেমিক

প্রবাহ রিপোর্টঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আনশন শুরু করেছে দুই সন্তানের জননী পলি খানম (২৮)। প্রেমিকা অবস্থান নেয়ায় প্রেমিক আসরাফ শেখ বাড়ি ছেড়ে পালিয়েছে।আলোচিত এ ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে।এ ঘটনায় গ্রাম জুড়ে আলোচনা আর সমালোচনার ঝড় শুর হয়েছে।জানাগেছে, দুই সন্তানের জননী পলি খানমের সাথে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের হাবিব শেখের ছেলে আসরাফ শেখের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল প্রেমিক আসরাফ শেখের বাড়িতে গিয়ে বিয়ের দাবীতে অনশন শুরু করে। প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবীতে অনশন শুরু করলেও কোন সমাধান পাননি ওই নারী। প্রেমিকা বিয়ের দাবীতে অবস্থান নেয়ায় বাড়ী ছেড়ে পালিয়েছে প্রেমিক আসরাফ শেখ। এ ঘটনায় কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই নারী।ভুক্তভোগী ওই নারী পলি খানম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছে প্রেমিক আসরাফ শেখ। দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও নানা টালবাহার করে। তাই বাদ্য হয়ে প্রমিকের বাড়ীতে অবস্থান নিতে হয়েছে।তিনি আরো বলেন, আসরাফ আমার সব শেষ করে দিয়েছে। সে আমাকে বিয়ে না করলে আমি এমন কিচ্ছু করবো যাতে সে আর কোন মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে না পারে। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো। আমার সাথে যা হয়েছে তার কঠিনতম শাস্তি দাবি করছি।তবে প্রেমিক আসরাফ শেখ পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে পারলাম। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



