আহলান সাহলান মাহে রমাদান

১৪ রমজান কি কি করণীয়
রমজানের দ্বিতীয় দশকের (মাগফিরাত বা ক্ষমার) শেষ দিকে পড়ে। এ সময় রোজা রাখা, যথাসময়ে সুন্নাহ অনুযায়ী সাহরি ও ইফতার করা, বেশি বেশি কুরআন তিলাওয়াত, তারাবিহ, কিয়ামুল লাইল (তাহাজ্জুদ), ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার), দান-সদকা এবং সর্বোপরি শেষ ১০ দিনের ইতিকাফ ও শবে কদরের প্রস্তুতির দিকে বিশেষ নজর দেওয়া উচিত।।
১৪ রমজানের বিশেষ করণীয়সমূহ ঃ ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার): রমজানের দ্বিতীয় দশক ক্ষমা চাওয়ার সময়। তাই বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করা। কুরআন তিলাওয়াত ও অর্থ বোঝা: রমজানের অবশিষ্টাংশে কুরআন পাঠের পরিমাণ বাড়িয়ে দেওয়া।
ইফতার ও সাহরির সুন্নত পালন: সুন্নাহ অনুযায়ী দ্রুত ইফতার করা, খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা এবং শেষ সময়ে সাহরি খাওয়া । দান-সদকা ও অসহায়দের সাহায্য: রমজানের এ সময়ে আত্মীয়-স্বজন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দান-সদকা করা। ইতিকাফের প্রস্তুতি: শেষ দশকে ইতিকাফের (মসজিদে অবস্থান) নিয়ত ও প্রস্তুতি নেওয়া। গুনাহ বর্জন: রোজা অবস্থায় মিথ্যা, গীবত ও সব ধরণের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। ১৪ রমজানের রোজা রাখা বা বিশেষ আমল করা, অন্য যেকোনো রমজানের দিনের মতোই অশেষ সওয়াব ও মাগফিরাতের সুযোগ।



