খেলাধুলা

নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ নারী বিপিএল আয়োজন নিয়ে গেল মাসেই চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল নারীদের বিপিএল আয়োজন করবে বিসিবি। ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই-বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৪ তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
তবে ৩ ফ্র্যাঞ্চাইজি কারা হচ্ছে তা নিয়ে জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, নারী বিপিএলে দল কিনতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে দল দুটির সূত্র। তবে এই দুই দল সবকিছু হিসেব নিকেশ এবং কথাবার্তা চূড়ান্ত করেই নিতে চায়। অন্য আরেকটি সূত্র জানিয়েছে, আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের ভেন্যু রাজশাহী বা বগুড়া স্টেডিয়াম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button