খেলাধুলা

জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ইতোমধ্যে ফাইনালও অনুষ্ঠিত হয়েছে। যেখানে উত্তরাঞ্চলকে হারিয়ে শিরোপা জিতেছে মধ্যাঞ্চল। ফাইনাল শেষে পাকিস্তান সিরিজের আগে কয়েকদিন বিশ্রামে থাকারও সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দল ও বিসিএলে পারফর্ম করা বাকি ক্রিকেটারদের নিয়ে অল স্টার একাদশ সাজিয়ে আরেকটি ম্যাচ হতে যাচ্ছে। আগামী ৭ মার্চ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওই ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দল ও বিসিএল অল স্টার। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়ে প্রায় ১০টা পর্যন্ত চলবে। যদিও এখনও দুই দলের খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। তবে বিসিএল অল স্টার দলের কয়েকজন ক্রিকেটারের নাম জানা গেছে ঢাকা পোস্ট।
অল স্টারের হয়ে খেলার কথা রয়েছে– রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, মাহফিজুল রবিন, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, নাইম হাসান, খালেদ আহমেদ, পারভেজ ইমন, মোসাদ্দেক সৈকত ও জিসান আলমের। এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে নামবেন। সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ এবং ১৫ মার্চ। সব ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button