জাতীয় সংবাদ

বগুড়ায় ছাত্রদল-যুবদলের ৯ নেতা বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রামে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৯ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠন দুটি।
শুক্রবার (৬ মার্চ) জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, আব্দুল্লাহ আল শাকিল, মো. আসিফ এবং নন্দীগ্রাম পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া তাদের সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button