জাতীয় সংবাদ

ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ বললেন ট্রাম্প

# সুবিধা হবেনা দেখে ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট #

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে। সেজন্য এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না। বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান। ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে,’ বলেন তিনি। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা এখনও চলমান। এসব হামলায় ইরানে এক হাজার ২৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ বেসামরিক এবং যুক্তরাষ্ট্রের ছয় সৈন্য নিহত হয়েছেন। চলমান এ যুদ্ধে ইরানসহ মধ্যপ্রাচ্যে কয়েক হাজার আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button