জাতীয় সংবাদ

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ডিজেল উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ পথে বাংলাদেশি জ্বালানি ডিজেল তেল পাচারচেষ্টার সময় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে মালিকবিহীনভাবে ১৬ লিটার বাংলাদেশি ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তের শুকানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় থেকে ডিজেলের জারকিন জব্দ করা হয়। এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) রাতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তের শুকানী বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৭৪১/৪ এস থেকে আনুমানিক ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পেয়ারাবাগান নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬ লিটার বাংলাদেশি ডিজেল পেয়ে জব্দ করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলসহ বিভিন্ন সরঞ্জাম পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরি ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা ভারতে পাচারচেষ্টার সময় ডিজেলটি জব্দ করতে সক্ষম হয়। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button