স্থানীয় সংবাদ

দৌলতপুর ৪ নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কার্যক্রম অব্যহত

# সকাল-বিকালে মশার লার্ভ নিধনে স্প্রে ও ফগার মরা হচ্ছে #

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনা মোতাবেক কেসিসি কঞ্জারভেন্সি বিভাগের হস্তক্ষেপে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ ৩১ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সম্প্রতি সময়ে বেড়ে চলা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে নানামুখী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্রেনসহ বিভিন্ন জলাশয়ে আটকে পড়া ময়লা আবর্জনায় যেন মশা বংশবিস্তার না করতে পারে সেদিকে বিশেষ তদারকি চালাচ্ছে কেসিসির সংশ্লিষ্টরা। মশা নিধনে ৩১ টি ওয়ার্ডে চালানো হচ্ছে নিয়মিত ও বিশেষ অভিযান। ওই ধারাবাহিকতায় রবিবার (২৩ আগস্ট) দুপুরে দৌলতপুর ৫ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন ড্রেনসমূহের জমে থাকা ময়লা আবর্জনা পরিচ্ছন্ন অভিযান পরিলক্ষিত হয়েছে। ওয়ার্ডের সংশ্লিষ্টরা ওয়ার্ডবাসীর প্রতি নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সরাসরি ড্রেনে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সংশ্লিষ্ট ওয়ার্ড সূত্রে জানা গেছে, কেসিসির প্রশাসকের নির্দেশনা মোতাবেক কঞ্জারভেন্সি শাখা জলাবদ্ধতা নিরসন ও সম্প্রতি সময়ে বেড়ে চলা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে যে নানামুখী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে, ওই আলোকে ইতোমধ্যে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এক্সকাভেটর মেশিন ( ভেকু বা মাটি কাটার মেশিন ) এর সাহায্যে ড্রেনের ঢাকনা সরিয়ে জমে থাকা ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া বর্তমানে একই উদ্দেশে নিয়মিত কার্যক্রমের প্রতিদিনই বিভিন্ন এলাকার ড্রেনের আর্বজনা ও ময়লা পরিষ্কার কর্মীবাহিনী দিয়ে পরিষ্কার করা হচ্ছেন।
এ বিষয়ে দৌলতপুর মুহসীন মোড় এলাকার ব্যবসায়ী রুনি জানান, মুহসিন মোড়স্থ খুলনা-যশোর সড়কের পাশের চিকন ড্রেনগুলিতে বলে গেলে সর্বসময় আর্বজনা পড়ে থাকে। গতকাল দেখতে পেলাম, জলাবদ্ধতা নিরসন ও সম্প্রতি সময়ে বেড়ে চলা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে নানামুখী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তা প্রশংসনীয়। মশা বিস্তাররোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি ওয়ার্ডবাসী হিসাবে সরাসরি ড্রেনে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকা উচিত।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ড কঞ্জারভেন্সি সুপারভাইজার জাকির হোসেন জানান, কেসিসির কঞ্জারভেন্সি শাখা ও ঠিকাদারের নির্দেশনা মোতাবেক জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে আমরা ওয়ার্ডের বিভিন্ন এলাকার ড্রেনগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছি। উপরোক্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকাবাসীকেও সচেতন হতে হবে।
এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের সহকারি কঞ্জারভেন্সি অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, প্রশাসক মহোদয় সম্প্রতি সময়ে ডেঙ্গুও চিকুনগুনিয়া রোধে ব্যাপক তৎপর। তার নির্দেশনা মোতাবেক কেসিসির প্রতিটি ওয়ার্ড এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হচ্ছে। যা নিয়মিত আমরা তদারকি করছি। খুলনা শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। বিশেষ করে সরাসরি ড্রেনে ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button