রোজার মধ্যে হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৯ নারী-পুরুষ কারাগারে

প্রবাহ রিপোর্ট ঃ ফরিদপুর শহরের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১৯ জন নারী-পুরুষকে আটক করেছে জেলা প্রশাসন। আটকদের মধ্যে ৭ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালচামটের কৃষাণ হাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকাটিতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে অবৈধ ও অনৈতিক কর্মকা- পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয় এবং পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। সাজা ঘোষণার পর তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় অসামাজিক ও অবৈধ কর্মকা- বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকার পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ থাকবে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



