ইরানের নতুন নেতা ও হিজবুল্লাহকে যে হুমকি দিলেন নেতানিয়াহু

# নিহত হওয়ার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেতা নিয়াহুর প্রেস কনফারেন্স #
প্রবাহ রিপোর্ট ঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহকে হামলার হুমকি দিয়েছেন। প্রেস কনফারেন্সে নেতানিয়াহু বলেন, দুই সপ্তাহের মার্কিন-ইসরাইলি বিমান হামলার পর ইরান আগের মতো নেই। তেহরান তার রেভুল্যুশনারি গার্ডস কর্পস এবং বাসিজ প্যারামিলিটারী বাহিনীসহ বড় ধরনের আঘাত পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধে হামলা চালানো লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহু আরও বলেন, আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতাদের জন্য ‘জীবনবীমা’ ঘোষণা করব না। আমরা কি পরিকল্পনা করছি, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাচ্ছি না। ইরান এবং হিজবুল্লাহ আর আগের মতো হুমকি নয়।



