সালমানকে কী ভেবে রানআউট করেছিলেন জানালেন মিরাজ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ হুট করেই আবারও আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দ্বিতীয় ওয়ানডেতে একটি নাটকীয় রানআউট নতুন করে ক্রিকেটের স্পিরিট নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে সে ঘটনা ঘটে। ওপাশ থেকে মোহাম্মদ রিজওয়ানের খেলা একটা ড্রাইভ চলে আসে বোলারের প্রান্তে। নন-স্ট্রাইকারের প্রান্তে থাকা সালমান আলী আগা শুরুতে রানের জন্য বের হলেও শেষমেশ তিনি আর ক্রিজে ঢোকেননি, এগিয়ে যান বলের কাছে, বলটা হাত দিয়ে ধরতে চেয়েছিলেন। সেই মুহূর্তে মিরাজ বল তুলে নিয়ে স্টাম্পে মারেন। থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা পর্যালোচনার পর ক্রিজের বাইরে থাকা সালমানকে আউট দেন। বিষয়টা হজমই করতে পারেননি সালমান। ক্ষুব্ধ হয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখন তিনি মাঠেই ব্যাট আর গ্লাভস ছুঁড়ে মারেন। সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এগিয়ে এসে তাকে শান্ত করেন। ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘হ্যাঁ, সে উইকেট থেকে দূরে সরে গিয়েছিল। আমি শুধু বল খুঁজছিলাম। হ্যাঁ, মিস হলে সে অবশ্যই রান নেওয়ার চেষ্টা করত। তাই এভাবেই ভেবেছিলাম।’



