জাতীয় সংবাদ

বিদ্যুৎ জটিলতায় বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা

প্রবাহ রিপোর্ট ঃ বিদ্যুৎ জটিলতায় সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের জটিলতার কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে; তবে ২৩ এপ্রিল ভর্তি কার্যক্রম চালু থাকবে। এছাড়া ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় পূর্বের ন্যায় যথানিয়মে চালবে। জানা গেছে, ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ারপ্লান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ ও ল্যাবেটরি স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালিত হয়। তবে বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে সব কার্যক্রমে বিঘœ ঘটছে। তাই বৃহৎ এ চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে হাসপাতালের সব কার্যক্রম চালু রাখা হয়েছে; তবে বিশ্ববিদ্যালয় চারদিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসএসসিতে ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা। এসএসসিতে ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা। এছাড়া তাঁতশিল্প সমৃদ্ধ এ অঞ্চলে টানা এক ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ আবাসিক ছাত্র ও ছাত্রী হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button