হামজার দল নেমে গেল তৃতীয় স্তরে

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ এক দশক আগে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল লেস্টার সিটি। সমর্থকদের চরম হতাশায় ডুবিয়ে সেই দলটিই এবার নেমে গেল ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে। হাল সিটির সঙ্গে মঙ্গলবার ২-২ ড্রয়ে নিশ্চিত হয় বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর দলের লিগ ওয়ানে নেমে যাওয়া। ২০১৬ সালে তারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ২০২১ সালে এফএ কাপ জিতেছিল চেলসিকে হারিয়ে। কিন্তু মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভা’র হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু এবং কোভিডের প্রভাব ক্লাবের আর্থিক অবস্থাকে নড়বড়ে করে দেয়। ২০২২ সালে প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে শেষ করার পর কোচ ব্রেন্ডন রজার্স সতর্ক করেছিলেন যে ক্লাবকে বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে। ২০২৩ সালে তাকে বরখাস্ত করা হয় এবং এরপর থেকে সাতজন ম্যানেজার পরিবর্তন করেছে লেস্টার। এনজো মায়েরেস্কা তাদের চ্যাম্পিয়নশিপ শিরোপা এনে দেন ২০২৪ সালে, কিন্তু পরবর্তী সময়ে স্টিভ কুপার, রুড ভ্যান নিস্টেলরয় এবং মার্টি সিফুয়েন্তেসÑকেউই স্থিতিশীলতা আনতে পারেননি। সর্বশেষ গ্যারি রোয়েট দায়িত্ব নিলেও দল আরও নিচে নেমে গেছে। ফেব্রুয়ারিতে আর্থিক নিয়ম ভঙ্গের কারণে ছয় পয়েন্ট কাটা হয় লেস্টারের। খেলোয়াড়দের পারফরম্যান্সে ভীষণ হতাশা দেখা গেছে। পোর্টসমাউথের বিপক্ষে হারের পর হ্যারি উইঙ্কসের সঙ্গে সমর্থকদের তীব্র বাকবিত-া হয়। হাল সিটির বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামার সময় দর্শকরা বিদ্রƒপ করে। সব মিলিয়ে বিনিয়োগে দুর্বলতা, ব্যবস্থাপনায় অস্থিরতা এবং আর্থিক সমস্যায় এখন লিগ ওয়ানের দল লেস্টার সিটি।



