জাতীয় সংবাদ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে এই সিদ্ধান্ত পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, তালিকাভুক্ত দেশগুলোর কিছু নাগরিক যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে অভিবাসন সংক্রান্ত স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের দেশ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button