জাতীয় সংবাদ
মাগুরায় তেলের মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় নতুন বাজার এলাকায় আল আমিন বিশ্বাস (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক মটরের ফিতার সাথে জড়িয়ে মৃত্যু হয় তার। নিহত আল আমিন দোয়াড়পাড় এলাকার শহর আলীর ছেলে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অশিকুর রহামান জানান, আল আমিন নতুন বাজার এলাকায় তেলের মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। মিলের ফিতা লাগাতে গিয়ে হাঠাৎ মটরের ফিতার সাথে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত্যু ঘোণিা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা রয়েছে।


