খেলাধুলা

জালমির হয়ে ফাইনাল খেলতে পাকিস্তানের পথে নাহিদ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে খেলতে আবারও পাকিস্তানের পথে রওয়ানা হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। এর আগে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এলেও শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার জন্য তাকে বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ১৪ তারিখ পিএসএল খেলে দেশে ফেরেন নাহিদ। তখন সিদ্ধান্ত ছিল, লিগের বাকি অংশে তাকে আর ছাড়পত্র দেওয়া হবে না। তবে পরিস্থিতি বদলে ফাইনাল ম্যাচকে গুরুত্ব দিয়ে নতুন করে তাকে এনওসি দেওয়া হয়। নিজের দল পেশোয়ার জালমির হয়ে শিরোপা লড়াইয়ে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়েছেন তিনি। ফাইনাল শেষে ৩ মে দেশে ফেরার কথা রয়েছে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা এই পেসারকে ফাইনালে খেলার অনুমতি দেওয়ার পেছনে কারণও জানিয়েছে বিসিবি। এদিকে, নাহিদকে ফাইনালের জন্য ছেড়ে দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ার জালমির মালিক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button