আন্তর্জাতিক

চীন সফর শেষ করেই মিত্র তাইওয়ানকে সতর্কবার্তা ট্রাম্পের

প্রবাহ ডেস্ক : সদ্য চীন সফর শেষ করে এসেই স্বাধীনতাকামী ভূখ- তাইওয়ানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি গত বছরের শেষের দিকে তাইওয়ানের কাছে ১ হাজার ১০০ কোটি ডলারের যে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন, তা ও পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
গত বুধবার ৩ দিনের সরকারি সফরে বেইজিং সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সফর শেষ করে শুক্রবার ওয়াশিংটন ফিরে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেই সাক্ষাৎকারে সাম্প্রতিক চীন সফর এবং তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে।
জবাবে ট্রাম্প বলেন, “আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক। আমরা যুদ্ধ চাই না এবং বর্তমান (তাইওয়ান ইস্যুতে) পরিস্থিতি যেমন আছেÑ তেমনই যদি থাকে, তাহলে আমার মনে হয় চীনের কাছে এটি বড় কোনো সমস্যা হবে না।”
“কিন্তু আমরা কখনই চাই না যে কেউ বলুকÑ‘চলো আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করি- কারণ যুক্তরাষ্ট্র আমাদের সমর্থন করছে।’ এটা কাম্য নয়।”
উল্লেখ্য, ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাও সে তুংয়ের নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজয়ের পর তৎকালীন চীনের প্রধানমন্ত্রী চিয়াং কাই-শেক এবং তার অনুগত কর্মকর্তারা বেইজিং ছেড়ে তাইওয়ান পালিয়ে যান। তখন থেকেই চীন তাইওয়ানকে নিজেদের ভূখ-ের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে দাবি করে আসছে।
অন্যদিকে চীনের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইওয়ান। তবে বিশ্বের অধিকাংশ দেশ তাইওয়ানের এই দাবিকে স্বীকৃতি দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্র, যে দেশটি তাইওয়ানের স্বাধিকারের প্রশ্নে সবসময় সোচ্চার থাকে, তাইওয়ানের কাছে নিয়মিত সমরাস্ত্র বিক্রি করেÑ সেই যুক্তরাষ্ট্রও এখনও তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি।
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জন্য পৃথক একটি আইন আছে যুক্তরাষ্ট্রের সংবিধানে। সেই আইন মেনেই স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখ-কে অস্ত্র সরবারহ করে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন বরাবরই বলে আসছে যে যুক্তরাষ্ট্র এক-চীন নীতিতে বিশ্বাসী এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষতি না করে যতদূর সম্ভব তাইওয়ানকে সমর্থন দেয় দেশটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button