আন্তর্জাতিক

সময় এখন যুক্তরাষ্ট্রের নয়, ইরানের পক্ষে রয়েছে: বিশ্লেষক

প্রবাহ ডেস্ক : ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির মার্কিন আলোচনক দলের সদস্য অ্যালান আয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর দরকষাকষিতে ‘সময়’ এখন ইরানের পক্ষে রয়েছে। নানা কারণে তেহরান সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন তিনি।
রবিবার (১৭ মে) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ইঙ্গিত করে বলেন, “বিভিন্ন কারণে ইরানের পক্ষে সময় রয়েছে। প্রথমত, তাদের সামনে কোনো নির্বাচন বা রাজনৈতিক চাপ নেই।”
তিনি আরো বলেন, “মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে ব্যাপক অর্থনৈতিক সংকট তৈরি হলেও, যারা দেশ চালাচ্ছেন- যেমন সামরিক বাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজি)- তারা তা অনুভব করছেন না। ফলে তাদের কষ্ট সহনশীলতার মাত্রা অনেক বেশি।”
এছাড়াও, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর হলেও এর প্রভাব পড়তে কয়েক মাস সময় লাগবে। কিন্তু ‘হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার প্রভাব মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ব অর্থনীতিতে দৃশ্যমান হবে।”, আয়ার যোগ করেন।
আয়ার বলেন, একটি চুক্তির মৌলিক কাঠামোটি আগে থেকেই তৈরি আছে।
তিনি বলেন, “ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ওপর কিছু নিষেধাজ্ঞা মেনে নিতে প্রস্তুত- যেমন কতগুলো সেন্ট্রিফিউজ থাকবে, সেন্ট্রিফিউজের মান কেমন হবে, তারা কী পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখবে ইত্যাদি… সুতরাং, ওবামা আমলের পারমাণবিক চুক্তির মূল কাঠামোটি এখনও একই রকম রয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button