খেলাধুলা

লাল কার্ড, রোনালদোর গোল বাতিল : তবু চিলিকে হারাল পর্তুগাল

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ চিলির বিপক্ষে ঘটনাবহুল এক প্রীতি ম্যাচই খেলেছে পর্তুগাল। দলটির এক ফরোয়ার্ড লাল কার্ড দেখেছেন, তার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল বাতিল হয়েছে অফসাইডের কাটায়। তবু অবশ্য পর্তুগাল জয় তুলে নিয়েছে, চিলিকে ২-১ গোলে হারিয়েছে দলটি। লিসবনের এস্তাদিও নাসিওনাল দো জামোরে অনুষ্ঠিত এই ম্যাচে রোনালদো প্রথম ৪৫ মিনিট খেলেছেন, বিরতির পর আর তাকে মাঠে আনেননি কোচ রবার্তো মার্তিনেজ। তার পরিবর্তে আসা গনসালো গুয়েদেস ম্যাচের প্রথম গোলটি করেন। ম্যাচের ৩৫তম মিনিটে রোনালদো গোল করেন, কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। ব্রুনো ফার্নান্দেসের থ্রু বলে এগিয়ে গিয়ে চিলি গোলরক্ষক লরেন্স ভিগুরুকে একা পেয়ে বল জালে জড়ান তিনি। তবে সেটা গোলে রূপ পায়নি রোনালদো অফসাইডে থাকারও কারণে। এর আগেও ভিগুরু রোনালদোর দুটি শট ঠেকিয়েছিলেন। বিরতির ঠিক আগে আরেকটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। ৪৫তম মিনিটে পর্তুগালের রাফায়েল লিয়াও এবং চিলির ইভান রোমান দুজনেই লাল কার্ড দেখেন। চিলির গোল লাইনের কাছে ফেলিপে ফাউন্দেজ এবং পর্তুগালের ফ্রান্সিসকো কনসেইসাওয়ের মধ্যে একটি চ্যালেঞ্জের পর গ-গোলের সূত্রপাত হয়। রোমান ও ফাউন্দেজ কনসেইসাওয়ের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়লে লিয়াও তার সতীর্থকে রক্ষা করতে এগিয়ে আসেন। এরপর লিয়াও ও রোমান পরস্পরকে ধাক্কা দিতে থাকেন। এক পর্যায়ে চিলির ডিফেন্ডার মাটিতে পড়ে যান এবং মুখে আঘাত পাওয়ার দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোনালদোসহ বেশ কয়েকজন খেলোয়াড় এগিয়ে আসেন। লিয়াও পর্তুগালের পরের প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে না খেলতে পারলেও বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই। বিরতিতে পর্তুগালের কোচ রোবের্তো মার্তিনেজ একসাথে ছয়টি পরিবর্তন আনেন। রোনালদো, বের্নার্দো সিলভা, হোসে সা, নেলসন সেমেদো, রেনাতো ভেইগা ও সামু কোস্তাকে তুলে নিয়ে যথাক্রমে গুয়েদেস, পেদ্রো নেতো, রুই সিলভা, দিওগো দালো, গনসালো ইনাসিও ও রুবেন নেভেসকে মাঠে নামান। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে রুবেন নেভেসের থ্রু বলে বাঁ দিক থেকে বক্সে ঢুকে গোল করেন রোনালদোর বদলে নামা গনসালো গুয়েদেস। পর্তুগাল এগিয়ে যায় ১-০ গোলে। ৭৪তম মিনিটে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের সহায়তায় বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ এক বাঁকানো শটে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। বলটি গোলরক্ষকের নাগালের বাইরে কোণে জালে জড়ায়। পর্তুগালের লিড হয় ২-০। যোগ করা সময়ে চিলির লুকাস সেপেদা বক্সের বাইরে থেকে জোরালো শটে একটি সান্ত¡নার গোল করেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে পর্তুগাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button