জাতীয় সংবাদ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে দাঁড়ায়নি কেউ : যেসব মামলায় গ্রেফতার

প্রবাহ রিপোর্টঃ চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে তাকে সোপর্দ করে তিন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে জেলা পুলিশ। আদালত শুনানি শেষে এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ডেভিড ইমনকে তিনটি মামলায় পুলিশ গ্রেফতার দেখানোর আবেদন করেন। এর মধ্যে দুটি অস্ত্র মামলা। আরেকটি হত্যা মামলা। হত্যা মামলায় তার নাম না থাকলেও ১৬৪ ধারায় জবানবন্দিতে তার নাম এসেছে। আদালত শুনানি শেষে তাকে এ তিন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডেভিড ইমনের পক্ষে আজ আদালতে কোন আইনজীবী ছিল না।বুধবার (২৯ জুলাই) যশোর জেলার কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমনসহ চার জনকে গ্রেফতার করা হয়।জেলা পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজি ও অন্য গুরুতর অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় সংঘটিত একাধিক হত্যাকা-ে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে উঠে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button