বিএমডিএর পাইপ বসানোর নামে শত কোটি টাকার বাণিজ্যের ফাঁদ

প্রবাহ রিপোর্ট ঃ খাল থেকে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে পানি টেনে তুলে পাইপের মাধ্যমে জমিতে দেওয়ার জন্য ১৬০ জন অপারেটর নিয়োগ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এদের মাধ্যমে প্রকল্প এলাকায় জমিতে পানি সেচ দিতে পাইপ বসানোর জন্য বিএমডি অংশগ্রহণকারী ফি হিসেবে প্রতিটি পাম্প এরিয়ার কৃষকদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিচ্ছে বিএমডিএ। মাঠ পর্যায়ে দায়িত্বরতরা এই অঘোষিত অপারেটরদের কাছ থেকে আদায় করছেন ৭০ হাজার টাকা করে। টাকা সংগ্রহের জন্য কৃষকদের নিকট থেকে বিঘাপ্রতি এক হাজার টাকা করে ধার্য করেছেন অঘোষিত অপারেটররা। নিয়োগ পাওয়ার আগেই নিজেদের অপারেটর ঘোষণাকারীরা কৃষকদের কাছ থেকে অনেকটা জোর করেই এই টাকা আদায় করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সব কৃষকই যে সমান হারে টাকা দিচ্ছেন তা-ও নয়। তবে এই প্রকল্প এলাকার আওতায় পড়া ১০ হাজার ২৫০ হেক্টর জমির মালিকদের কমবেশি সবাইকেই টাকা দিতে হচ্ছে অপারেটর নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের হাতে। কেউ কিছু টাকা দিচ্ছেন, আবার পরে দেবেন বলে কথা দিচ্ছেন। আবার কেউ একেবারেই দিতে পারছেন না, তাঁরাও পরে দেওয়ার আশ্বাস দিচ্ছেন অপারেটরদের। আর টাকা না দিলে বোরো মৌসুমে সেসব কৃষকের জমিতে পানি সেচ দেবেন না অপারেটররা এমন হুমকিও দেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় বিঘাপ্রতি কৃষকদের এক হাজার টাকা দিতে হলে অন্তত ১০০ কোটি টাকার বাণিজ্য হবে অপারেটরদের মাধ্যমে। এরই মধ্যে অন্তত পাঁচ কোটি টাকা তোলা হয়েছে কৃষকদের কাছ থেকে। বাকি টাকাও এই প্রকল্পের আওতায় কৃষকদের ধান চাষ শুরু করার পরে পর্যায়ক্রমে দিতে হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) হলো বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়াধীন একটি বিশেষায়িত সরকারি সংস্থা, যা উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র অঞ্চলে সেচ কার্যক্রম, ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা এবং কৃষি উন্নয়নের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে কাজ করে। এর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত। প্রতিষ্ঠা: ১৯৮৫ সালে রাজশাহী অঞ্চলের ১৫টি উপজেলা নিয়ে প্রথম কাজ শুরু হয়।মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়।মূল কাজ: ভূগর্ভস্থ ও উপরিভাগের পানির ব্যবহার নিশ্চিত করে সেচ সুবিধা দেওয়া, গাছ লাগনো এবং কৃষি পরিবেশের উন্নয়ন।কাজের এলাকারাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর।রংপুর বিভাগ: ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা।



