জাতীয় সংবাদ

কাশিমপুরে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী গ্রেফতার

প্রবাহ রিপোর্টঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে কোনাবাড়ী থানায় সোপর্দ করা হয়।রবিবার (০২ আগস্ট) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আটক রেজাউল গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরপি চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে নিবিড়ভাবে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রেজাউল করিমকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ‘সকালে কারাগার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ইয়াবাসহ একজনকে কারারক্ষীরা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button