বিনোদন

‘তোমার প্রতিটি স্বপ্ন যেন বাস্তব হয়’ : ছেলের জন্মদিনে শাকিব

প্রবাহ রিপোর্ট ঃ ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। বাবা-মায়ের তারকাখ্যাতির কারণে ছোটবেলা থেকেই জয়কে ঘিরে দর্শক-ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে শাকিবের কাছে জয় কেবল তারকা-সন্তান নন, বরং জীবনের সবচেয়ে আপন মানুষদের একজন। গত ২৭ সেপ্টেম্বর ছিল জয়ের জন্মদিন। ২০১৬ সালের এই দিনে জন্ম নেওয়া জয় এবার ১০ বছরে পা দিয়েছে। ছেলের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি বার্তা দিয়েছেন বাবা শাকিব খান। জয়কে উদ্দেশ করে শাকিব লেখেন, ‘শুভ জন্মদিন, বাবা। তুমি যেন সবসময় তারাদের আলোয় নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারো। তোমার প্রতিটি স্বপ্ন যেন বাস্তবে পরিণত করতে পারো।’ বাবার এই ছোট্ট বার্তায় যেন লুকিয়ে আছে ছেলেকে ঘিরে অনেক বড় স্বপ্ন। সন্তানের জন্মদিনে একজন বাবার সবচেয়ে বড় চাওয়া থাকে- সে যেন নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে, জীবনে নিজের পরিচয় তৈরি করতে পারে। শাকিবের শুভেচ্ছাতেও ফুটে উঠেছে সেই প্রত্যাশা ও নিঃশর্ত ভালোবাসা। জয়ের বেড়ে ওঠার বিভিন্ন মুহূর্তে বাবার স্নেহের প্রকাশও দেখা গেছে। গত বছর জয়ের জন্মদিনে ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ করেছিলেন শাকিব খান। সেসময়ও ছেলেকে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন তাদের বিয়ের বিষয়টি গোপন ছিল। ২০১৭ সালে তাদের বিয়ে ও সন্তান জয়ের খবর প্রকাশ্যে আসে। পরের বছর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে একমাত্র সন্তান জয়কে ঘিরে বিভিন্ন সময়ে দুজনের যোগাযোগ ও পারিবারিক মুহূর্তের খবর প্রকাশ্যে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button