স্থানীয় সংবাদ

দৌলতপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাধা দিলে তারা পুশ-ইন করতে পারেনি। রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ যাদের পুশ-ইনের চেষ্টা করেছিল তাদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ ছিলো বলে জানায় বিজিবি। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের সময় সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্প থেকে চারজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ এর প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক ৮টার সময় চার ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button