স্থানীয় সংবাদ

খুলনা বিভাগীয় সিএসডি গোডাউন থেকে ভ্রাম্যমান খাদ্য পরীক্ষাগারের যন্ত্রাংশ চুরির সময় হাতে নাতে আটক ২

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় সিএসডি গোডাউন থেকে ভ্রাম্যমান খাদ্য পরীক্ষাগারের যন্ত্রাংশ চুরির সময় রমজান শেখ ও গোলাম রসুল নামের দুইজনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সূত্র জানায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) খুলনা বিভাগীয় সিএসডি গুদামের বাউন্ডারির মধ্যে অবস্থিত টিনশেড গ্যারেজে রাখা ছিল। ১৫ নভেম্বর মোবাইল ভ্যান এর মাধ্যমে সাতক্ষীরা জেলায় খাদ্য নমুনা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করার সিডিউল থাকায় গাড়ি চালক নিরাপদ খাদ্য অফিসারের অনুমতি সাপেক্ষে সিএসডি গুদাম থেকে মোবাইল ভ্যানটি খুলনা সার্কিট হাউসে আনার জন্য ১৪ নভেম্বর আনুমানিক রাত সাড়ে আটটার দিকে গ্যারেজে প্রবেশ করেন। তিনি মোবাইল ভ্যান এর কাছাকাছি পৌঁছালে গ্যারেজের মধ্যে মানুষের কথা শুনতে পান এবং নিরাপদ খাদ্য অফিসারকে বিষয়টি অবহিত করেন। নিরাপদ খাদ্য অফিসার তাৎক্ষণিক সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যানেজারকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। কিছুক্ষণের মধ্যে গাড়িচালক সেখানকার নিরাপত্তা প্রহরী অন্যান্য কর্মচারীদের সহায়তায় রমজান শেখ (২৩) এবং গোলাম রসুল (২৬) নামে ০২ (দুই) জনকে চুরিরত অবস্থায় গ্যারেজের মধ্যে হাতেনাতে আটক করেন এবং প্রাথমিক পর্যবেক্ষণে মোবাইল ভ্যানের সকল প্রকারের সিকিউরিটি লক, জেনারেটর কেবল কাটা, সার্কিট ব্রেকার, মনিটরের লক, গাড়ির গ্লাস দুইটি, গাড়ির উপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স একত্রিত করা অবস্থায় উদ্ধার করা হয়। অতঃপর আটককৃত দুইজনকে খুলনা জেলার খালিশপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ১৪ নভেম্বর রাতে নিয়মিত মামলা দায়ের করা হয়। খালিশর থানা পুলিশ জানায়, ১৫ই নভেম্বর দুপুর ১২.০০ টায় অভিযুক্ত দুইজনকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট খুলনার (৩য় আদালত) প্রেরণ করা হবে। ১৫ নভেম্বর বিকাল ৩টায় বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, খুলনা সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে অভিযুক্ত ০২ (দুই) জনকে ০৮ (আট) মাস বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং জব্দকৃত মালামাল নিরাপদ খাদ্য অফিসারের হেফাজতে বুঝিয়ে দেয়ার আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button