জাতীয় সংবাদ

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি মহাপরিচালক

প্রবাহ রিপোর্ট ঃ সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গোপালগঞ্জ পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি গোপালগঞ্জে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ। সূত্র জানায়, আইজিপিসহ বাহিনী প্রধানরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করবেন। তারা সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button