স্থানীয় সংবাদ

অজানা আতঙ্কের নাম ঘূর্ণিঝড় : সংকেত হলেই নির্ঘুম রাত কাটে মোংলার জেলে ও উপকূলবাসীর

# দিনভর বৃষ্টিতে জনদূর্ভোগ চরমে ওঠে এখানকার মানুষের #

এইচ.এম.দুলাল মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল জুড়ে দুর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। বুধবার থেকে বৃহস্পতিবার কখনও মুষলধারে অবার কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘুর্নিঝড়ের আতঙ্ক ছড়িযে পড়ায় উপকূলের মানুষ আতংঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। দু’দিন ধরে লাগাতার ভারী বার্ষণ ও স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পাওযায় উপকূলের লোকালয়ে পানি ঢুকে পড়ার ভয়ে আর বড় ধরনের ঘূর্নিঝড়ের আশংকায় উপকূলের লক্ষ লক্ষ মানুষের নির্ঘুম রাত কেটেছে। অপরদিকে বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরে মাছ ধরতে যাওয়া জেলেরা তাদের নৌকা জাল ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নিরাপদে আশ্রয় নিয়েছে। সাগর উত্তাল ধাকায় মাছ ধরতে নামতে পারছেনা জেলেরা।
সাগরে ঘূর্নিঝড় সৃষ্টি হওয়ার ফলে বুধবার থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রচন্ড বাতাস আর বর্ষনের সুন্দরবন উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলের মানুষ আতংকে। এছাড়া জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়ে এবং বৃষ্টির পানিতে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ভোর রাতে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ ভয়াবহ ঘূর্নিঝড়ের আশংকায় রাত জেগেছিল। এ দিকে দুর্যোগপূর্ন আবহাওয়ার খবরের কারনে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখায় সতর্ক অবস্থায় মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবনের ফরেষ্ট অফিসগুলো। বন্দরের হারবার বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বন্দর চ্যানেল ও জেটিতে পন্য খালাসের অপেক্ষায় দেশী-বিদেশী ১৮টি বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। টানা বৃস্টিতে বৃহস্পতিবার সকাল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে।
উপকূলীয় সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি গ্রামের কমির মিয়া ও ছলেমান মাঝি জানান, আগে ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর, আইলা, বুলবুল ও আম্পানে বিধ্বস্থ এলাকার মানুষ আকাশ গুমোট দেখলেই আতংকিত হয়ে উঠে। এর মধ্যে এ বছর রেকর্ড ছাড়িয়ে বৃষ্টি ও পশুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যেন ঘুর্নিঝড়কে ও হার মানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঘুর্নিঝড় আর নদী উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা সুন্দরবন সংলগ্ন জেলে ও বসবাসকারীদের দুর্দশার সীমা নেই। পশুর ও শ্যালা নদী সংলগ্ন মোংলা উপজেলার চাদঁপাই, বুড়িরডাঙ্গা, কানাইনগর, চিলা ও জয়মনির ঘোলে প্রায় ১৫/২০ হাজার জেলে পরিবারের বসবাস। ঘূর্নিঝড় সিডর, আয়লা ও আম্পানে কেড়ে নিয়েছে তাদের বেঁেচ থাকার শেষ সম্বলটুকু। মৎস্য বিভাগের হিসাব মতে এ সকল এলাকায় ১৮/২০ হাজার জেলে থাকলেও সরকারীভাবে নিবন্ধিত রয়েছে ১২ হাজার ৬৭০ জনের মতো জেলে। এছাড়া উপজেলায় ইউনিয়নগুলোতে ক্ষতি হয়েছে ১০ হাজারেরও বেশী পরিবারের এবং ১৮ কিলোমিটারেরও বেশী বেড়ীবাধ ভেঙ্গে নদীতে বিলিন হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। কিন্ত এখন পর্যন্ত সেই ভেঙ্গে যাওয়া ভেড়ীবাধ মেরামত করা সম্ভব হয়নি। ঘুর্নিঝড়ের সময় জীবন বাচাঁতে আশ্রয় নেয়া জেলের জাল, নৌকাসহ সব কিছুই কেড়ে নিয়েছিল ঘুর্নিঝড় সিডরে। চিলার ইউনিয়নের জয়মনি এলাকার জেলে মোঃ আজাহার জানান, এই উপকূলের মানুষ বার বার ক্ষতিগ্রস্থের শিকার হয়েও এক অজানা আতঙ্কে ভূগতে থাকে তারা। আমাদের এই উপক’লীয় এলাকা কোন ক্রমেই নদীর পাড় রক্ষা করা দুরুহ হয়ে পড়েছে। গত ৩ দিন ধরে নদী ও সাগরে প্রচন্ড ঢেউয়ের কারণে জাল পাতা সম্ভাব হয়নি। বৃষ্টির সময় সুন্দরবনের বিভিন্ন এলাকায় বন্যপ্রানী গুলো মাটির টিলায় ও উচু জায়গায় আশ্রয় নিতে দেখা গেছে। শত শত মাছ ধরা ট্রলারগুলো সাগর থেকে কিনারে ফিরে এসেছে। এবার এই ভয়াবহ পানি বৃদ্ধি ও অতি বর্ষনের কারণে সকলের মাঝেই একটি নতুন করে ঘূর্নিঝড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঘূর্নিঝড় ‘আকভান’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button