বিনোদন

‘ডেড বডি’ নিয়ে আশাবদী নির্মাতা

প্রবাহ বিনোদন: সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি পাবে মোহাম্মদ ইকবাল নির্মিত সিনেমা ‘ডেড বডি’। তার আগেই সিনেমাটি নিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বসলেন তিনি। নির্মাতা বলেন, ‘ডেড বডি’ দেখে কেউ যদি বলে নির্মাণ ভালো হয়নি, তাহলে আর কখনও সিনেমা নির্মাণ করবেন না। বুধবার এফডিসিতে সংবাদমাধ্যমের সামনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রভাবশালী ইকবাল। ইকবাল বলেন, ‘ডেড বডি’ দেখার পর যদি কেউ বলতে পারেন এর নির্মাণ খারাপ, তাহলে জীবনে আর সিনেমা নির্মাণ করব না। এফডিসিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। আমি অন্যদের মতো না। কথা দিলে তা রাখি। বাংলাদেশ আন্তর্জাতিক মানের ভৌতিক গল্পের ছবি নির্মাণ করতে পারে, ‘ডেড বডি’ হবে তার বড় প্রমাণ। সবার প্রতি অনুরোধ, সিনেমাটি দেখার পর ভালো-মন্দ মন্তব্য করবেন। তিনি বলেন, আমার ‘কিল হিম’ সিনেমা দেখে একজনকেও নেতিবাচক মন্তব্য করতে শুনিনি। সিনেমাটি খারাপ হয়েছে ফেসবুক-ইউটিউবে এমন কোনো ক্লিপ দেখাতে পারলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button