বিনোদন

ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস পরীমনির

প্রবাহ বিনোদন: ঢালিউডের প্রাক্তন দম্পতি শরিফুল রাজ ও পরীমণির বিচ্ছেদের পর থেকে একেঅপরের মুখ দেখা দেখি বন্ধ। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে যেন দৃশ্যপট পাল্টাচ্ছে। মাসখানেক হলো পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও। কিন্তু আজ হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির একটি স্ট্যাটাস নিয়ে আবারও রহস্যর দানা বেঁধেছে নেটিজেনদের মধ্যে। নায়িকা লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরীমণির এই পোস্ট। অনেকে জানতে চাইছেন- ‘কাকে বাসার দারোয়ানই ঢুকতে দিবে না’ কিংবা ‘কে খাইলো তোমার রান্না স্বপ্নে?’ এমন এক প্রশ্নের উত্তরে পরী বলেছেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!’ তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে সাবেক স্বামী রাজকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তিনি। মূলত সন্তানকে দেখার জন্য এরইমধ্যে বেশ কয়েক বার পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ। এ কথা স্বীকার করে নায়িকা বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যতœ করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’ বর্তমানে পরীমনি ব্যস্ত রয়েছেন নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের কাজ। ক’দিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই’র জন্য নির্মিত হচ্ছে এটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button