বিনোদন

‘রকস্টার’-এর প্রথম গানেই শাকিব খানের চমক

প্রবাহ রিপোর্ট ঃ আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে শাকিব খানের সিনেমা ‘রকস্টার’। ইতোমধ্যে ছবিটির অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হলো সিনেমার প্রথম গান ‘পিরিতি’। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে গানটি প্রকাশ করা হয়। প্রকাশ করে এর ক্যাপশনে লেখা হয়, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা…।’ গানের ভিডিওতে শাকিব খানকে একেবারে ভিন্ন ও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তবে ঠিক কী কারণে তার চরিত্রটি জেলে গেছে, সেটি এখনো খোলাসা করা হয়নি। গানটির ভিডিও প্রকাশের পর থেকেই বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে। উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের জন্য তিনি নিজের লুকে বড় পরিবর্তন এনেছেন। এমনকি চরিত্রের প্রয়োজনে ওজনও কমিয়েছেন। আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে এই গল্প তৈরি করেছেন তিনি। ‘পিরিতি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। এর পাশাপাশি তাকে পর্দায়ও দেখা গেছে। গানের কথা লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। ‘রকস্টার’-এর বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়া গান লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button