বিনোদন

অপূর্বের এই নাটক দেখে ‘ইমোশনাল’ হয়ে পড়ছে দর্শক!

প্রবাহ বিনোদন : পর্দায় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আবেগঘন অভিনয় মানেই দর্শকের চোখে যেন জল! এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মায়াপাখি’ নাটকটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। জাকারিয়া সৌখিন পরিচালিত এবং নাজনীন নিহা ও অপূর্ব অভিনীত এই নাটকটি মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে।
বিশেষ করে নাটকের গল্প এবং অভিনয়শিল্পীদের অনবদ্য পারফরম্যান্স দর্শকদের এতটাই ছুঁয়ে গেছে যে, সাধারণ দর্শক নাটকটি দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারছেন না।
ঈদের পরদিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। তবে নাটকটি তুলনামূলক বেশ লম্বা হলেও দর্শকের অধিকাংশ মোটেই এটাকে অতিরিক্ত বলে মনে করেননি। ইতোমধ্যে নাটকটির ভিউ ছাড়িয়েছে ৪৬ লাখের বেশি।
ইউটিউবে নাটকটি দেখার পর নানা প্রতিক্রিয়া জানিয়েছে দর্শক। তবে অধিকাংশই যেন আবেগী হয়ে পড়েছেন। মন্তব্য ঘর গুলো থেকে জানা যায়, নাটকটি দেখে দর্শকরা কতটা আবেগপ্রবণ হয়েছেন; এবং প্রশংসাসূচক মন্তব্য করছেন।
এক দর্শকের মন্তব্য, বড় ছেলে নাটকের পর অপূর্ব ভাইয়ের অভিনয় দেখে আমি আবার ইমোশোনাল হয়ে গেছি। আরেক দর্শকের মন্তব্য, শুরুতে দুই ঘণ্টার নাটক দেখে বোরিং লাগার আশঙ্কা থাকলেও নাটকটি শেষের দিকে চোখে জল চলে এসেছে। আবার এই ‘মায়াপাখি’ নাটকটিকে কেউ কেউ ঈদের সেরা নাটক হিসেবেও অভিহিত করছেন। সব মিলিয়ে ‘মায়াপাখি’ শুধু ভিউয়ের দিক থেকেই নয়, বরং দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার দিক থেকেও চলতি বছরের অন্যতম সেরা নাটক হিসেবে আবির্ভূত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button