বিনোদন

এবার ফোর্বসের মর্যাদাপূর্ণ তালিকায় হানিয়া আমির

প্রবাহ রিপোর্ট ঃ পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির। এবার তার ঝুলিতে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের প্রকাশিত ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা পেয়েছেন তিনি। প্রতি বছর ৩০ বছরের কম বয়সী এশিয়ার প্রভাবশালী ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের নিয়ে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। এবারের তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে স্থান পেয়েছেন ২৮ বছর বয়সী হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর একের পর এক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। বিশেষ করে ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে ‘সেরা টেলিভিশন সেনসেশন’ বিভাগে পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও দারুণ জনপ্রিয় হানিয়া। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটির বেশি। অভিনয়, বিনোদন জগতে অবদান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক প্রভাবের স্বীকৃতিস্বরূপই তাকে ফোর্বসের এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অর্জনের খবর প্রকাশের পর নিজের স্বাভাবিক ও স্টাইলিশ লুকে ভক্তদের সামনে হাজির হন হানিয়া। লাল ক্যামিসোল টপ ও জিন্সে তার ছবি সামাজিকমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button