শাকিবের সঙ্গী হয়ে কোথায় যাচ্ছেন মিথিলা?

প্রবাহ রিপোর্ট ঃ ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিমানে তার পাশের সিটেই বসে আছেন আলোচিত মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবিটি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে- কোথায় এবং কেন যাচ্ছেন দেশীয় শোবিজেই এই দুই তারকা? জানা গেছে, ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬-এর আসরে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন মিথিলা। এই ফ্লাইটে ছিলেন আরও অর্ধডজন তারকা ছিলেন। যাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, ফারহান আহমেদ জোভান প্রমুখ। নিউইয়র্কে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খান। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়কের উপস্থিতি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হতে পারে। প্রবাসে বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে বিভিন্ন সময়ে নানা আয়োজন হয়ে থাকে। ঢালিউড অ্যাওয়ার্ডও তেমন একটি আয়োজন, যেখানে দেশীয় চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতির মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনের যোগাযোগ আরও দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হয়। বলে রাখা যায়, শাকিবের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় কাজ করে মিথিলা নতুন করে আলোনায় আসেন। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘রকস্টার’ সিনেমাটি। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে আগুন চরিত্রে শাকিব খান ও এলিনা চরিত্রে মিথিলা অভিনয় করেন।



