বিনোদন

মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি : চাইলেন ভোট

প্রবাহ রিপোর্ট ঃ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ৭৫তম আসর ঘিরে একের পর এক নতুন লুকে সামনে আসছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাবজয়ী এই সুন্দরী। এবার সমুদ্রপাড়ে হলুদ গাউনে ঝলমলে উপস্থিতি এবং চার দেশের সুন্দরীদের সঙ্গে বিশেষ ফটোফ্রেমে ধরা দিয়ে নজর কেড়েছেন তিনি। সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউনে ফটোশুটে অংশ নেন মাহি। ফুল স্লিভের গাউনটির কোমরে ছিল পাথরের নান্দনিক কারুকাজ। পোশাকের সঙ্গে যুক্ত সাদা স্যাশেতে স্পষ্টভাবে লেখা ছিল ‘বাংলাদেশ’। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম তুলে ধরার এই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের নজর কাড়ে। এদিকে একক ফটোশুটের পাশাপাশি চার দেশের সুন্দরীদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েও আলোচনায় এসেছেন বাংলাদেশের এই প্রতিনিধি। ছবিতে মাহির সঙ্গে ছিলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। তাদের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাহি। ফটোশুটের অভিজ্ঞতা জানিয়ে পোস্টে মাহি লেখেন, মিস ইউনিভার্সের এই অসাধারণ ফটোশুটের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই তার কাছে বিশেষ। জীবনের এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে তিনি ভীষণ কৃতজ্ঞ। অন্যদিকে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত করতে দেশবাসীর কাছে অফিশিয়াল ফ্যান ভোটিংয়ে সমর্থন ও ভোট চেয়েছেন মাহি। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের এই প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য কতটা সাফল্য বয়ে আনতে পারেন সামিরা খান মাহি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button