আন্তর্জাতিক

ট্রাম্প ও হেগসেথকে যুদ্ধাপরাধী বললো মার্কিন কংগ্রেস সদস্য

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। বিদেশে মার্কিন অস্ত্রের ব্যবহার এবং ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রামিরেজ বলেন, একটি নবদম্পতির জীবনের নতুন সূচনার উদযাপনের দিন ভয়াবহ ধ্বংসলীলায় পরিণত হয়েছে। ফিলিস্তিন থেকে ইরান পর্যন্ত মার্কিন বোমা দিয়ে নিরীহ নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রামিরেজ কংগ্রেসকে যুদ্ধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ট্রাম্প ও হেগসেথের কর্মকা-ের দিকে চোখ বন্ধ না রেখে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাসের মাধ্যমে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধার করার আহ্বান জানান তিনি। ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ ডেলিয়া রামিরেজসহ কয়েকজন কংগ্রেস সদস্য ২০২৫ সালে উত্থাপন করেন। প্রস্তাবিত আইনটির লক্ষ্য ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের কিছু আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং মার্কিন ও আন্তর্জাতিক আইন মেনে অস্ত্র ব্যবহারের নিশ্চয়তা দেওয়া। ২০২৬ সালের জুনে রামিরেজ জানিয়েছিলেন, আইনটির পক্ষে কংগ্রেসের ৭৩ সদস্য সমর্থন জানিয়েছেন। রামিরেজ এর আগেও ইরানে মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করে ট্রাম্প প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধ বন্ধে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ এবং যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ নেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন। সূত্র: মিনিট মিরর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button