আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের সময় এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। তাদের দাবি, সন্ত্রাসবাদে উসকানি দিয়েছেন ওই নারী। টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) গ্রেফতার ওই নারীর বয়স ৪৭ বছর। তিনি পর্যটক হিসেবে সেখানে গিয়েছিলেন। ইসরাইলি পুলিশের দাবি, ওই নারী মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দেশটির পুলিশ জানিয়েছে, নিহত হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার অভিযোগও রয়েছে ওই নারীর বিরুদ্ধে। তাকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে শনাক্ত করা হয়েছে। তবে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সন্ত্রাসবাদে উসকানিমূলক কোনো বক্তব্য বা প্রচারসামগ্রী বিতরণ করেছিলেন কিনা, পুলিশের বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি। পুলিশ জানায়, তার মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদে উসকানি, সন্ত্রাসী কর্মকা-ে সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘিœত করতে পারেÑএমন কর্মকা-ের সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতার ওই নারীকে শুক্রবার আদালতে হাজির করার কথা রয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওই নারীর আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে পুলিশ। তবে এ ব্যাপারে এখনও কিছু বলেনি তুরস্ক।



