স্থানীয় সংবাদ
নগরীতে বিড়ালে অসমতার প্রেমের নিউজ ভাইরাল

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে বিড়ালে অসমতার প্রেম, ৯৯৯ কল দিয়ে পাঁচটি প্রাণ রক্ষা শিরোনামে প্রকাশিত সংবাদ বুধবার দৈনিক প্রবাহ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি ভাইরাল হয়েছে। নগরী জুড়েই এ নিউজ নিয়ে চলছে ব্যাপক হাস্য রহস্য আলোচনা চলছে। স্টলে পত্রিকা না পেয়ে কেউ ফটো কপি করে তা বিক্রি করেছে।
নগরীর হাজী মুহসিন সড়কে ৯৯৯ নাম্বারে কল পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের হস্তক্ষেপে বিড়ালের পাঁচটি ফুটফুটে তাজা প্রাণ রক্ষা পেয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে হাজী মুহসিন রোড জব্বার মোল্লার ১০তলাভবনে। অভিযানী টিমের নেতৃত্ব দেন কেসিসির ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস। পরে টিমের ব্যাপক তৎপরতায় মা বিড়াল মালিক বিড়াল ফেরৎ আনতে বাধ্য হন।



