দৌলতপুরের সাবেক কাউন্সিলর আইয়ুব আলীর স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টারঃ দৌলতপুর এলাকার সাবেক কাউন্সিলর মরহুম আইয়ুব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে দৌলতপুর ৫নং ওয়ার্ড দেয়ানা পূর্বপাড়া কমিশনার বাড়ি মোড়স্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে দু’ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় পাবলা ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ শেষে মরদেহ সুলতানিয়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সাবেক কাউন্সিলর শেখ রুহুল আমিন, হুমায়ুন কবির, বিজেএর চেয়ারম্যান ফরহাদ আহমেদ পম্পী, বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মফিজুর রহমান হিরু, হেলাল মুন্সি, আবুল হোসেন, নাজমুল হাসান পুলু, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, শাহালম মতুব্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শোহত পরিবারের পাশে ছুটে আসেন সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগমসহ আরো অনেকে।


