খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীতে ট্রাকের ধাক্কায় মো. আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর সাতক্ষীরার তালা উপজেলার মোজাহারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে সেতু মোড়ল ও আলমগীর রূপসার দিকে যাচ্ছিলেন। তারা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল থাকা আলমগীর ও সেতু মোড়ল গুরতর হয়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


