স্থানীয় সংবাদ

ভোটকেন্দ্রে যেয়ে ভোট প্রদানের জন্য শেখ জুয়েল’র আহবান

স্টাফ রিপোর্টার ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য আহবান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রের প্রথম ও প্রধান সোপান হচ্ছে নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সকলের ভোট প্রদান অনিবার্য। আজ একশ্রেণির রাজনৈতিক দলের সদস্যরা আছে যারা দেশে ভাবমূর্তি ক্ষুন্ন করতে নির্বাচনকে বানচাল করতে অগ্নিসন্ত্রাস, ভাংচুর, হত্যা ও নাশকতাসহ নানা ষড়যন্ত্র করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। ’৭১-এর পরাজিত শত্রু আর ’৭৫-এর খুনীদের ষড়যন্ত্রের কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভূলুন্ঠিত হতে দেয়া যাবে না। সে কারণেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে ভোটকেন্দ্র যেয়ে ভোট প্রদান করতে হবে। আসুন দেশ জাতি ও আগামী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধিশালী অর্থনৈতিক বাংলাদেশ উপহার দিতে ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button