স্থানীয় সংবাদ

সালাম মূর্শেদী শপথ গ্রহণ করায় রূপসায় কেককাটা ও মিছিল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী পূনরায় তৃতীয় বার সংসদে শপথ গ্রহণ করা উপলক্ষে রূপসার নৈহাটী স্পোর্টিং ক্লাবে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রূপসার নৈহাটী গ্রামবাসীর পক্ষ থেকে ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন শ্রাবণের নেতৃত্বে এ কেককাটা অনুষ্ঠিত হয়। এর আগে এ উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নৈহাটী মোড় থেকে শুরু হয়ে গোডাউন মোড় ও দেবীপুর হয়ে পূনরায় নৈহাটী স্কুল মোড়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাহাজাহান শেখ, ইউপি সদস্য লিপিকা রাণী দাস, ইউনিয়ন আ’লীগ নেতা মো. শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মো. হায়দার আলী, আ’লীগ নেতা মো. হাসান মোল্লা, নারী নেত্রী পারভীন বেগম, যুবলীগ নেতা মো. মিরাজুল ইসলাম মোল্লা, হানিফুর রহমান হিরোন, মুজিবর শেখ, যুবলীগ নেতা মো. শফিকুর রহমান শাওন, মো. রবিউল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আরিফ তালুকদার, মো. মিল্লাত শেখ, রবিউল শেখ, মাসুদ হাসান বাবু, দিন ইসলাম শেখ, মো. বিল্লাল শেখ, মো. ইউনুছ শেখ, মো. ইব্রাহীম শেখ, হাসান মল্লিক, জাকারিয়া, সাজ্জাদ হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button